ল্যামডা সাইহ্যালোথ্রিন ২.৫%
(Lamda Cyhalothrin 2.5% EC)
ল্যামডা গ্রীন ২.৫ ইসি এর প্রতি ১ লিটারে ২৫ মিলি ল্যামডা সাইহ্যালোথ্রিন বিদ্যমান।
যে কীটনাশক স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন কীটনাশক তাদেরকে দ্বিমুখী কার্যকরী কীটনাশক বলে। ল্যামডা সাইহ্যালোথ্রিন সেই রকম একটি কীটনাশক। এর অবশিষ্টের কার্যকারীতা অনেক দিন থাকে তাই কৃষকের খরচ বাচে । এটি একটি বহুমুখী গুন সম্পন্ন কীটনাশক। অন্য পাইরিথ্রয়েডস কীটনাশকের মত এটিও পোকার নার্ভাস সিস্টেমে আঘাত করে পোকার কর্মক্ষমতা নষ্ট করে দেয় এবং তাদের মৃত্যু ঘটায়।
প্যাক সাইজ: ২৫ মিলি,৫০ মিলি, ১০০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার
ল্যামডা গ্রীন ২.৫ ইসি এর ফরমুলেশন ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস।
এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।
জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।
| ফসলের নাম | পোকার নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | হেক্টর প্রতি |
| আম | হপার | ১০ মিলি | ২০০ মিলি |
| ধান | গান্ধী পোকা | ১৫ মিলি | ৩০০ মিলি |
| আলু | কাটুই পোকা | ১৫ মিলি | ৩০০ মিলি |
| বেগুন | ডগা ও ফল ছিদ্রকারী পোকা | ১০ মিলি | ২০০ মিলি |