এসিটামিপ্রিড ২০% + ল্যামডা সাইহ্যালোথ্রিন ৫%
(Acetamiprid 20% + Lambda Cyhalothrin 5%)
অর্কা ২৫ এস পি এর প্রতি ১ কেজিতে ২০০ গ্রাম এসিটামিপ্রিড ও ৫0 গ্রাম ল্যামডা সাইহ্যালোথ্রিন বিদ্যমান।
এসিটামিপ্রিড হল ক্লোরোপাইরিডিনিল নিওনিকটিনয়েডস গ্রুপের একটি কীটনাশক। এটি হল সিস্টেমিক কীটনাশক যা রস চুষে খায় এমন পোকা-মাকড়ের বিরুদ্ধে বেশি কার্যকর। এসিটামিপ্রিড কীটনাশক পোকার জীবনের যেকোন স্টেজেই (ডিম, লার্ভা, পূর্নবয়স্ক) কাজ করে। এটি স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন এবং এটি গাছের জন্য ক্ষতিকর নয়।
যে কীটনাশক স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন কীটনাশক তাদেরকে দ্বিমুখী কার্যকরী কীটনাশক বলে। ল্যামডা সাইহ্যালোথ্রিন সেই রকম একটি কীটনাশক। এর অবশিষ্টের কার্যকারীতা অনেক দিন থাকে তাই কৃষকের খরচ বাচে । এটি একটি বহুমুখী গুন সম্পন্ন কীটনাশক। অন্য পাইরিথ্রয়েডস কীটনাশকের মত এটিও পোকার নার্ভাস সিস্টেমে আঘাত করে পোকার কর্মক্ষমতা নষ্ট করে দেয় এবং তাদের মৃত্যু ঘটায়।
অর্কা ২৫ এস পি এর ফরমুলেশন সলিউবল পাউডার, সলিউবল পাউডার হ'ল কীটনাশকের বিশেষায়িত ফরমুলেশন যেখানে সক্রিয় উপাদান গুঁড়ো আকারে আসে (অনেকটা ওয়েটেটেবল পাউডারগুলির মতো।
প্যাক সাইজ: ১০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০গ্রাম, ৫০০ গ্রাম
| ফসলের নাম | পোকার নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | হেক্টর প্রতি |
| আম | হপার | ১০ গ্রাম | ৫০০ গ্রাম |
| বেগুন | এফিড, জেসিড, সাদামাছি | ৫ গ্রাম | ২৫০ গ্রাম |