এমামেক্টিন বেনজোয়েট
( Emamectin Benzoate 5 SG)
জি ম্যাক ৫ এস জি এর প্রতি ১০০০ গ্রামে আছে ৫০ গ্রাম এমামেক্টিন বেনজোয়েট।
এটি এভারমেক্টিন গ্রুপের স্পর্শক ও নন-সিস্টেমিক কীটনাশক। ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন হওয়াতে সরাসরি পাতার মাঝে প্রবেশ করে।
এমামেক্টিন বেনজোয়েট জৈব পদার্থে দ্রবণীয়, পানিতে কম দ্রবনীয় । এই কীটনাশকের কম বিষাক্ত প্রভাব রয়েছে কারণ এর কিছু উপাদান প্রাকৃতিক উৎস যেমন স্ট্রেপটোমাইসেস ব্যাকটিরিয়া থেকে আসে।
এই কীটনাশক যখন পোকামাকড় গ্রহন করে তখন তারা প্যারালাইসিস বরন করে অথবা পক্ষাঘাতগ্রস্ত হয়। এই কেমিক্যালের একটি অনন্য বৈশিষ্ট্য হল এই কীটনাশক যখন পাতায় প্রয়োগ করা হয় তখন তা পাতার কোষ দ্বারা শোষিত হয় এবং এর কার্যকারীতা তখনই প্রকাশ পায় যখন কোন পোকা সেই পাতা খায়। এই বৈশিষ্ট্য থাকার কারনে এটি একটি কার্যকর কীটনাশকে পরিনত হয়েছে।
জি ম্যাক ৫ এস জি ফরমুলেশনের ধরন জল দ্রবণীয় দানাদার। সাধারন দানাদার ফরমুলেশনের সাথে এর পার্থক্য হল দুই দানাদার ফরমুলেশনেই দ্রবনীয় সক্রিয় উপাদান থাকে কিন্তু এস জি ফরমুলেশনের মাঝে অদ্রবনীয় নিষ্ক্রিয় পদার্থ থাকতে পারে।
প্যাক সাইজ: ১০ গ্রাম
দানাদার ফরমুলেশনের সুবিধা হল
| ফসলের নাম | পোকার নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | একর প্রতি |
| বেগুন | ডগা ও ফল ছিদ্রকারী পোকা | ১০ গ্রাম | ২০০ গ্রাম |
| শিম | ফল ছিদ্রকারী পোকা | ১০ গ্রাম | ২০০ গ্রাম |
| টমেটো | ফল ছিদ্রকারী পোকা | ১০ গ্রাম | ২০০ গ্রাম |
| গোলাপ ফুল | লেদা পোকা | ১০ গ্রাম | ২০০ গ্রাম |