Greenzel 72 WP (Mancozeb 64% + Metalexyl 8% WP)

গ্রীনজেল ৭২ ডব্লিউ পি

ম্যানকোজেব ৬৪% + মেটালেক্সিল ৮%

(Mancozeb 64% + Metalexyl 8% WP)

 

ফরমুলেশনের ধরন ডব্লিউ পি

গ্রীনজেল ৭২ ডব্লিউ পি এর প্রতি ১ কেজিতে ৬৪০ গ্রাম ম্যানকোজেব ও ৮০ গ্রাম মেটালেক্সিল বিদ্যমান।

 

ম্যানকোজেব

এটি হল নন সিস্টেমিক ডাই-থায়োকার্বামেট গ্রুপের স্পর্শক ও প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। দুই ধরনের ডাই-থায়োকার্বামেট এর সমন্বয়ে ম্যানকোজেব গঠিত- “মানেব” ও “জিনেব”। ম্যানকোজেব ছত্রাকের কোষের এমিনো এসিড গঠনে বাধা প্রদান করে তাদের কার্যকারীতা নষ্ট করে দেয়।

 

মেটালেক্সিল

এটি হল সিস্টেমিক ছত্রাকনাশক। যার মাঝে প্রতিরোধক ও প্রতিষেধক ক্ষমতা বিদ্যমান। এটি ছত্রাকের আর এন এ এর কার্যকারীতা নষ্ট করে দেয় ফলে ছত্রাকের আক্রমন করার ক্ষমতা থাকেনা এবং গাছ ছত্রাকের আক্রমন থেকে সুরক্ষিত থাকে।

 

প্যাক সাইজ: ১০০ গ্রাম, ৫০০ গ্রাম

ব্যবহারের সুবিধাঃ

  • গ্রীনজেল ৭২ ডব্লিউ পি অন্তর্বাহী ও স্পর্শক গুণ সম্পন্ন হওয়ায় প্রয়োগের পর ইহা গাছের পাতা, কুঁশি ও ডগায় পৌঁছে যায় এবং গাছকে ভেতর থেকে রোগ প্রতিরোধী করে তোলে।
  • ছত্রাক আক্রমণের আগে ব্যবহার করলে প্রতিরোধক গুণের কারনে আলু ও টমেটোতে মড়ক হয় না।
  • প্রতিষেধক গুণসম্পন্ন হওয়ায় গ্রীনজেল ৭২ ডব্লিউ পি রোগাক্রান্ত পাতায় স্প্রে করলে তা দ্রুত ছত্রাকের বিস্তার বন্ধ করে। ফলে মড়ক ছড়িয়ে পড়তে পারে না।

গ্রীনজেল ৭২ এর ফরমুলেশন হল ডব্লিউ পি, ডব্লিউপি একটি পাউডার ফর্মুলেশন যা স্প্রে করার আগে পানিতে মিশ্রিত হয়ে সাসপেনশন তৈরি করে।ডব্লিউপি ফরমুলেশনে এক বা একাধিক সক্রিয় উপাদান থাকতে পারে যা মিশ্রিত হয় এবং তা সার্ফ্যাক্ট্যান্টস ও অন্য দ্রাবকের সাথে মিশে কার্যকর রূপ প্রকাশ করে।

ডব্লিউপি ফরমুলেশনে ওয়েটিং এজেন্ট (Wetting Agent) থাকে, ওয়েটিং এজেন্ট এর কাজ হল সাসপেনসনের মাঝে যত সক্রিয় উপাদান থাকে তার কার্যকারিতা নিশ্চিত করে কীটনাশকের সফলতাকে বৃদ্ধি করা। 

ডব্লিউপি ফরমুলেশনে আরও থাকে ডিসপার্সিং এজেন্ট (Dispersing Agent). এই ডিসপার্সিং এজেন্ট এর কাজ হল ডব্লিউপি ফরমুলেশন যাতে জমে না যায় এবং এর স্টোরেজ লাইফ বেশি দিন হয়।

 

ডব্লিউপি ফরমুলেশনের কীটনাশক ব্যবহারের কিছু সুবিধা আছেঃ

  • সক্রিয় উপাদানগুলির অভিন্ন বিতরণ
  • ব্যতিক্রমী অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ
  • সক্রিয় উপাদানের উচ্চ লোডিং সম্ভব
  • তেমন কোনও স্টোরেজ সমস্যা নেই (পাউডার হওয়ার কারণে)
  • চর্মরোগের সমস্যা কম হয়

 

প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:

 

ফসলের নামরোগের নাম

৫ শতাংশ জমির জন্য

(১০ লিটার পানিতে)

একর প্রতি
আলুআর্লি ও লেট ব্লাইট২০ গ্রাম৪০০ গ্রাম
টমেটোআর্লি ব্লাইট২০ গ্রাম৪০০ গ্রাম

Greenzel 72 WP (Mancozeb 64% + Metalexyl 8% WP)