কার্বেনডাজিম ৫০%
(Carbendazim 50% WP)
অর্গাজিম ৫০ ডব্লিউ পি এর ১ কেজিতে ৫০০ গ্রাম কার্বেনডাজিম বিদ্যমান।
ইহা অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে পাশাপাশি ছত্রাকজনিত রোগ সফলভাবে দমন করে। বীজ শোধনে ব্যবহার করা হয় যা ফসলকে বীজ বাহিত রোগ থেকে রক্ষা করে।
প্যাক সাইজঃ ২৫ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ গ্রাম, ৫০০ গ্রাম
অর্গাজিম ৫০ ডব্লিউ পি এর ফরমুলেশন হল ডব্লিউ পি, ডব্লিউপি একটি পাউডার ফর্মুলেশন যা স্প্রে করার আগে পানিতে মিশ্রিত হয়ে সাসপেনশন তৈরি করে।ডব্লিউপি ফরমুলেশনে এক বা একাধিক সক্রিয় উপাদান থাকতে পারে যা মিশ্রিত হয় এবং তা সার্ফ্যাক্ট্যান্টস ও অন্য দ্রাবকের সাথে মিশে কার্যকর রূপ প্রকাশ করে।
ডব্লিউপি ফরমুলেশনে ওয়েটিং এজেন্ট (Wetting Agent) থাকে, ওয়েটিং এজেন্ট এর কাজ হল সাসপেনসনের মাঝে যত সক্রিয় উপাদান থাকে তার কার্যকারিতা নিশ্চিত করে কীটনাশকের সফলতাকে বৃদ্ধি করা।
ডব্লিউপি ফরমুলেশনে আরও থাকে ডিসপার্সিং এজেন্ট (Dispersing Agent). এই ডিসপার্সিং এজেন্ট এর কাজ হল ডব্লিউপি ফরমুলেশন যাতে জমে না যায় এবং এর স্টোরেজ লাইফ বেশি দিন হয়।
| ফসলের নাম | রোগের নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | একর প্রতি |
| ধান | সিথ ব্লাইট বা খোল পোড়া ও ব্লাষ্ট | ২০ গ্রাম | ৪০০ গ্রাম |
| আম | এনথ্র্যাকনোজ | ৫ গ্রাম | ১০০ গ্রাম |
| কলা | সিগাটোকা | ৫ গ্রাম | ১০০ গ্রাম |
| বেগুন, মরিচ | কান্ড পঁচা | ৫ গ্রাম | ১০০ গ্রাম |
| পেঁয়াজ | পার্পলব্লচ | ৫ গ্রাম | ১০০ গ্রাম |
| আখ | আখের বীজ পঁচা রোগ ও অংকুরোদগম বৃদ্ধিতে | ২০ গ্রাম | ৩০০ গ্রাম |