Suprazole 25 EC (Propiconazole 25% EC)

সুপ্রাজল ২৫ ইসি

প্রোপিকোনাজল ২৫%

(Propiconazole 25% EC)

 

ফরমুলেশনের ধরন: ইসি

সুপ্রাজল ২৫ ইসি এর প্রতি লিটারে ২৫০ গ্রাম প্রোপিকোনাজল বিদ্যমান।

 

প্রোপিকোনাজল

সিস্টেমিক, প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটি গাছের কোষের জাইলেম টিস্যুর মাধ্যমে প্রবাহিত হয়। এটি ছত্রাকের জীবন চক্রের একদম প্রথম দিকেই বেশি কার্যকর ভূমিকা পালন করে। তাই গাছে ছত্রাকের আক্রমন হওয়ার সাথে সাথেই অথবা আক্রমন হওয়ার আগেই প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়। 

 

সুপ্রাজল ২৫ ইসি ব্যবহারের সুবিধা:

  • অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন ছত্রাকনাশক হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে গাছকে রোগমুক্ত রাখে।
  • ইহা রোগ প্রতিরোধক ও প্রতিষেধক উভয় হিসেবে কাজ করে এবং অন্তর্বাহী গুণ থাকায় কচি পাতাও রোগমুক্ত থাকে।
  • এটি ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে দীর্ঘকালীন নিয়ন্ত্রণ দেয়
  • ইহা প্রয়োগে ফসলের গায়ে ছত্রাক লেগে থাকতে পারে না, ফলে ফসল চকচকে বা সোনালী বর্ণ ধারণ করে। এতে ফসলের বাজার মূল্য বৃদ্ধি পায়।

সুপ্রাজল ২৫ এর ফরমুলেশন হল ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস। 

এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।

জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।

 

প্যাক সাইজ: ১০০ মিলি ও ৪০০ মিলি

ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) কীটনাশক প্রয়োগের জন্য নিম্নলিখিত সুবিধা রয়েছে: 

  1. সহজ প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা,
  2. নিম্ন সরঞ্জামের প্রয়োজনীয়তা,
  3. সক্রিয় উপাদানগুলির উচ্চ মাত্রা,
  4. অধিক স্টোরেজ স্থায়িত্ব,
  5. সুবিধাজনক ব্যবহার এবং
  6. উচ্চ জৈবিক ক্রিয়াকলাপ

 

প্রয়োগমাত্রা ও ব্যবহার বিধি:

 

ফসলের নামরোগের নাম১০ লিটার পানিতেজমির পরিমাণ
ধানসীথব্লাইট২০ মিলি৫ শতাংশ
কলাসিগাটোকা৫ মিলি২০ টি গাছ
মরিচএনথ্রাকনোজ৫ মিলি৫ শতাংশ
পেয়ারাএনথ্রাকনোজ৫ মিলিসমস্থ গাছে
পানলিফ স্পট৫ মিলিসমস্থ গাছে
আমএনথ্রাকনোজ ও পাউডারী মিলডিউ৫ মিলিসমস্থ গাছে

Suprazole 25 EC (Propiconazole 25% EC)