Banglawash 61 SL (Glyphosate 41% + paraquate 20% SL)

বাংলাওয়াশ ৬১ এস এল

গ্লাইফোসেট ৪১% + প্যারাকোয়াট ২০%

(Glyphosate 41% + paraquate 20% SL)

 

ফরমুলেশনের ধরন: এস এল

 

গ্লাইফোসেট

অ-নির্বাচিত এবং অন্তর্বাহী গুণ সম্পন্ন হওয়ায় দ্রুত আগাছার পাতা, শাখা-প্রশাখায় ও মূলে ছড়িয়ে পরে আগাছার মূলসহ ধ্বংস করে। এটি সাধারনত আগাছার মূলে কাজ করে। আগাছার মূলসহ ধ্বংস করে বিধায় সব্জি, ফল ও চা বাগানে ইহা নির্ভরযোগ্য আগাছানাশক । প্রয়োগের পর মাটির সংস্পর্শে আসা মাত্র ইহা অকার্যকর হয়ে যায় ফলে মাটিতে তেমন কোনো ক্ষতিকারক প্রভাব পাওয়া যায় না । 

 

প্যারাকোয়াট

অ-নির্বাচিত এবং স্পর্শক আগাছানাশক, যা সুপারঅক্সাইড তৈরি করে গাছের কোষের পাতলা আবরন ভেঙ্গে দিয়ে কোষের পানি বের করে দিয়ে পাতাকে শুকিয়ে গাছের সবুজ অংশ ধ্বংস করে। প্রয়োগের ১ ঘন্টার মাঝে আগাছা নেতিয়ে পরে এবং ২-৩ দিনের মধ্যে সম্পূর্ণ আগাছা মারা যায়। প্যারাকোয়াট আগাছার মাটির উপরের অংশ ধ্বংস করে এবং শিকড়ের বৃদ্ধিতে বাধা দেয় না, ফলে পাহাড়ি এলাকায় মাটির ক্ষয় রোধ করে । ইহা গাছ দ্বারা দ্রুত শোষিত হয় ফলে প্রয়োগের আধ ঘন্টা পর বৃষ্টি হলেও কার্যকারীতা ঠিক থাকে ।  

 

প্যাক সাইজ: ১০০ মিলি, ৪০০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার, ৫ লিটার, ২০ লিটার

সলিউবল লিকুইড ব্যবহারের কিছু সুবিধাঃ

  • পরিমাপ করা আর ব্যবহার করা সহজ
  • উদ্বায়ী নয়
  • স্প্রেয়ার সহজেই পরিষ্কার করা যায়

 

প্রয়োগক্ষেত্র ও মাত্রা:

 

ফসলের নামবালাইয়ের নামপ্রতি একরেহেক্টর প্রতি
চাসকল প্রকার আগাছা৯০০ মিলি২.২৫ লিটার
কলা ও রাবারসকল প্রকার আগাছা৭০০ মিলি১.৭৫ লিটার

Banglawash 61 SL (Glyphosate 41% + paraquate 20% SL)