পেন্ডিমিথালিন ৩৩%
(Pendimethalin 33% EC)
একটি নির্বাচিত প্রি এবং আর্লি পোস্ট ইমারজেন্স আগাছানাশক। এটি আলু, পিঁয়াজ, রসুন, ধনিয়ার জমির অধিকাংশ একবর্ষজীবি ঘাস এবং চওড়া পাতাবিশিষ্ট আগাছার অঙ্কুরোদগমে বাধা প্রদান করে আগাছাকে সফলভাবে দমন করে। এটি আগাছার কোষ বিভাজনকে বিঘ্নিত করে তার বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে।
এক্সট্রা ক্লীন ৩৩ ইসি এর ফরমুলেশন হল ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস।
এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।
জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।
প্যাক সাইজ: ১০০ মিলি, ৪০০ মিলি
| ফসলের নাম | বালাইয়ের নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | একর প্রতি |
| আলু | আগাছা | ৪০ মিলি | ৮০০ মিলি |
| চা | আগাছা | ৪০ মিলি | ৮০০ মিলি |
| পিঁয়াজ | আগাছা | ৫০ মিলি | ১ লিটার |