Mongal 40 WDG (Emamectin Benzoate 20% + Thiamethoxam 20% WDG)

মঙ্গল ৪০ ডব্লিউডিজি

এমামেক্টিন বেনজয়েট ২০% + থায়োমেথক্সাম ২০%

(Emamectin Benzoate 20% + Thiamethoxam 20% WDG)

 

ফরমুলেশনের ধরন: ডব্লিউ ডিজি

মঙ্গল ৪০ ডব্লিউডিজি এর প্রতি ১০০০ গ্রামে আছে ২০০ গ্রাম থায়োমেথক্সাম ও ২০০ গ্রাম এমামেক্টিন বেনজোয়েট।

 

থায়োমেথক্সাম

এটি হল নিওনিকোটিনয়েডস গ্রুপের সিস্টেমিক কীটনাশক। এটি পোকার নার্ভাস সিস্টেমকে বিকল করে দিয়ে তার কর্মক্ষমতা নষ্ট করে দেয়। সিস্টেমিক কীটনাশক হওয়ায় এটি সহজেই গাছের ভিতর চলাচল করে। গাছের শারীরবৃত্তীয় ক্ষমতা বৃদ্ধি করে ফলে বিরূপ পরিবেশে এদের টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি করে।

 

এমামেক্টিন বেনজয়েট

এটি এভারমেক্টিন গ্রুপের স্পর্শক ও নন-সিস্টেমিক কীটনাশক। ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন হওয়াতে সরাসরি পাতার মাঝে প্রবেশ করে।

এমামেক্টিন বেনজয়েট জৈব পদার্থে দ্রবণীয়, পানিতে কম দ্রবনীয় । এই কীটনাশকের কম বিষাক্ত প্রভাব রয়েছে কারণ এর কিছু উপাদান প্রাকৃতিক উৎস যেমন স্ট্রেপটোমাইসেস ব্যাকটিরিয়া থেকে আসে।

এই কীটনাশক যখন পোকামাকড় গ্রহন করে তখন তারা প্যারালাইসিস বরন করে অথবা পক্ষাঘাতগ্রস্ত হয়। এই কেমিক্যালের একটি অনন্য বৈশিষ্ট্য হল এই কীটনাশক যখন পাতায় প্রয়োগ করা হয় তখন তা পাতার কোষ দ্বারা শোষিত হয় এবং এর কার্যকারীতা তখনই প্রকাশ পায় যখন কোন পোকা সেই পাতা খায়। এই বৈশিষ্ট্য থাকার কারনে এটি একটি কার্যকর কীটনাশকে পরিনত হয়েছে।

মঙ্গল ৪০ ডব্লিউডিজি এর ফরমুলেশন ডব্লিউডিজি, ডব্লিউডিজি এমন দানা যা ধূলাবালি ছাড়া এবং যা পানির মধ্যে দ্রবীভূত হয়ে সাসপেনসন এর তৈরি করে। এই সাসপেনসনের মাঝেই এক্টিভ ম্যাটেরিয়াল থাকে। তারা অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড, তার মানে ডব্লিউডিজি ফরমুলেশনের কীটনাশক যে কীট বা পোকা মারতে ব্যবহার করা হয় তারা ঐ কীট বা পোকা মারতে খুবই কার্যকর।

ডব্লিউডিজি ফরমুলেশনের কীটনাশক অত্যন্ত ঘন ফর্মুলেশন, যা সহজেই জলের সংস্পর্শে আসলে মিশে যায়।

 

প্যাক সাইজঃ ১০ গ্রাম, ৩০ গ্রাম

মঙ্গল ৪০ ডব্লিউডিজি এর ফরমুলেশন ডব্লিউডিজি হওয়ার কিছু সুবিধা

  • ধুলোহীন তাই ইনহেলেশন বিপত্তি হ্রাস করে
  • সক্রিয় উপাদানগুলির উচ্চ লোডিং সম্ভব (90% পর্যন্ত)
  • কোনও স্ফটিক বৃদ্ধি বা অবক্ষেপ নেই
  • হ্যান্ডেল করা এবং সঞ্চয় করা সহজ

 

প্রয়োগক্ষেত্র ও মাত্রা:

 

ফসলের নামপোকার নাম৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে)হেক্টর প্রতি
ধানবাদামী গাছ ফড়িং, মাজরা পোকা১.৫ গ্রাম৭৫ গ্রাম
তুলাবলওয়ার্ম, এফিড, জেসিড১.৫ গ্রাম
 
৭৫ গ্রাম
 
টমেটোফল ছিদ্রকারী পোকা১.৫ গ্রাম
 
৭৫ গ্রাম
 

Mongal 40 WDG (Emamectin Benzoate 20% + Thiamethoxam 20% WDG)