এবামেক্টিন ২% + এমামেক্টিন বেনজয়েট ৪%
(Abamectin 2% + Emamectin Benzoate 4% WG)
এক্টর ৬ ডব্লিউডিজি এর প্রতি ১০০০ গ্রামে আছে ২০ গ্রাম এবামেক্টিন ও ৪০ গ্রাম এমামেক্টিন বেনজয়েট।
এবামেক্টিন কীটনাশক হিসেবে ব্যবহার করা হলেও এর সাথে সাথে বিভিন্ন মাইটস প্রতিরোধেও কার্যকর। এটি এভারমেক্টিন গ্রুপের কীটনাশক হওয়ায় অন্য কীটনাশকের মত এটিও পোকার নার্ভাস সিস্টেমকে অকেজো করে পোকার মৃত্যু ঘটায় এবং ফসলকে রক্ষা করে।
এবামেক্টিন হল স্পর্শক ও পাকস্থলীয় গুণসম্পন্ন কীটনাশক কিন্তু নন-সিস্টেমিক, যার জন্য এই কীটনাশককে গাছের চারদিকে সমান ভাবে স্প্রে করে দিতে হয়।
এটি এভারমেক্টিন গ্রুপের স্পর্শক ও নন-সিস্টেমিক কীটনাশক। ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন হওয়াতে সরাসরি পাতার মাঝে প্রবেশ করে।
এমামেক্টিন বেনজয়েট জৈব পদার্থে দ্রবণীয়, পানিতে কম দ্রবনীয় । এই কীটনাশকের কম বিষাক্ত প্রভাব রয়েছে কারণ এর কিছু উপাদান প্রাকৃতিক উৎস যেমন স্ট্রেপটোমাইসেস ব্যাকটিরিয়া থেকে আসে।
এই কীটনাশক যখন পোকামাকড় গ্রহন করে তখন তারা প্যারালাইসিস বরন করে অথবা পক্ষাঘাতগ্রস্ত হয়। এই কেমিক্যালের একটি অনন্য বৈশিষ্ট্য হল এই কীটনাশক যখন পাতায় প্রয়োগ করা হয় তখন তা পাতার কোষ দ্বারা শোষিত হয় এবং এর কার্যকারীতা তখনই প্রকাশ পায় যখন কোন পোকা সেই পাতা খায়। এই বৈশিষ্ট্য থাকার কারনে এটি একটি কার্যকর কীটনাশকে পরিনত হয়েছে।
এক্টর ৬ ডব্লিউডিজি এর ফরমুলেশন ডব্লিউডিজি, ডব্লিউডিজি এমন দানা যা ধূলাবালি ছাড়া এবং যা পানির মধ্যে দ্রবীভূত হয়ে সাসপেনসন এর তৈরি করে। এই সাসপেনসনের মাঝেই এক্টিভ ম্যাটেরিয়াল থাকে। তারা অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড, তার মানে ডব্লিউডিজি ফরমুলেশনের কীটনাশক যে কীট বা পোকা মারতে ব্যবহার করা হয় তারা ঐ কীট বা পোকা মারতে খুবই কার্যকর।
ডব্লিউডিজি ফরমুলেশনের কীটনাশক অত্যন্ত ঘন ফর্মুলেশন, যা সহজেই জলের সংস্পর্শে আসলে মিশে যায়।
প্যাক সাইজ: ১০ গ্রাম, ১০০ গ্রাম
| ফসলের নাম | পোকার নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | হেক্টর প্রতি |
| ধান | হলদে মাজরা পোকা | ২ গ্রাম | ৩০ গ্রাম |
| টমেটো | এফিড | ২ গ্রাম | ৩০ গ্রাম |