Lambda Gold (Lamda Cyhalothrin)

ল্যাম্বডা গোল্ড

(ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন)

ল্যাম্বডা গোল্ড একটি স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন পাইরিথ্রয়েড জাতীয় জনসাস্থ্যে ব্যবহার উপযোগী কীটনাশক। এটি খুবই সহজে ব্যবহার করা যায় এবং এটি কারিগরীভাবে খুবই উন্নত একটি কীটনাশক। এটি ঘরের ভেতরে বা বাইরে ও নালায় বসবাসকারী বয়স্ক মশা দমনে খুবই কার্যকর।

ল্যাম্বডা গোল্ড ব্যবহারের উপকারীতাঃ

  • ল্যাম্বডা গোল্ড একটি স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন কীটনাশক।
  • এটি স্প্রে করার পর ক্ষতিকর পোকার গায়ে লাগলে এবং পোকার পেটে প্রবেশ করলে পোকা খুবই দ্রুত মারা যায়।
  • এটি সকল প্রকার মশা ধ্বংসে কার্যকর। ল্যাম্বডা গোল্ড ব্যবহারের ফলে বিভিন্ন

প্রকার মশা বাহিত রোগ যেমন- ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং চিকুনগুনিয়া 

ইত্যাদি রোগ থেকে রক্ষা পাওয়া যায়। 

  • এটি ঘরের ভেতরে বা বাইরের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে খুবই কার্যকর। নালায় বসবাসকারী ক্ষতিকর কীটপতঙ্গ দমনেও অতি কার্যকর।
  • ল্যাম্বডা গোল্ড তেলাপোকা, মাছি ও ছাড়পোকা দমনেও অধিক কার্যকরী একটি পণ্য।
  • এটি ব্যবহারের ফলে ক্ষতিকর পোকার উপদ্রব থেকেও রক্ষা পাওয়া যায়।
  • জাতীয় জনসাস্থ্যে ব্যবহার উপযোগী কীটনাশক।
  • এটি কারিগরীভাবে খুবই উন্নত একটি কীটনাশক।

প্রয়োগক্ষেত্র ও মাত্রাঃ

পোকার ধরণপ্রয়োগ মাত্রাজায়গার পরিমান
পূর্ন বয়স্ক মশা, ছারপোকা, তেলাপোকা২-৩ লিটার পানিতে ১৫ গ্রাম অথবা ৪-৫ লিটার পানিতে ৩০ গ্রাম২-৩ লিটার পানি দিয়ে ৫০০-৫৫০ বর্গফুট অথবা ৪-৫ লিটার পানি দিয়ে ১০০০-১১০০ বর্গফুট জায়গায় স্প্রে করতে হবে

প্রয়োগবিধিঃ

ল্যাম্বডা গোল্ড প্রতি ১৫ গ্রাম কীটনাশক ২.০-২.৫ লিটার অথবা প্রতি ৩০ গ্রাম ৪-৫ লিটার পানিতে কাঠি বা অন্য কিছু দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ঘরের ভেতরের দেয়াল, আসবাবপত্রের পিছনে ও নিচে ও ঘরের বাইরে কীটপতঙ্গের উপদ্রব স্থানে স্প্রে করে ব্যবহার করতে হবে।

Lambda Gold (Lamda Cyhalothrin)