ক্লোরোপাইরিফস ৫০% + সাইপারমেথ্রিন ৫%
(Chlorpyriphos 50% + Cypermethrin 5% EC)
সাইক্লোবন্ড ৫৫ ইসি এর প্রতি ১ লিটারে ৫০০ মিলি ক্লোরোপাইরিফস ও ৫০ মিলি সাইপারমেথ্রিন বিদ্যমান।
এটি একটি অর্গানোফসফেট কীটনাশক যা পোকার নার্ভাস সিস্টেমের ক্ষতি করে তাদের কার্যকারীতা নষ্ট করে দেয়। ক্লোরোপাইরিফস সমন্বিত বালাইনাশকে (IPM- Integrated Pest Management) ব্যবহার উপযোগী। এর কার্যকারীতা অনেক পোকার ক্ষেত্রে প্রযোজ্য। এই কীটনাশক উপকারী পোকার জন্য কম ক্ষতিকর। উপকারী পোকার জন্য কম ক্ষতিকর হওয়ায় কৃষকের খরচ কমে যায়।
এটি সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক। সাইপারমেথ্রিন হল দ্রুত কাজ করে এমন এক ধরনের কীটনাশক যা পোকামাকড়ের শরীরে লাগার সাথে সাথে অথবা তাদের পাকস্থলীতে যাওয়ার সাথে সাথে এর কার্যকারীতা শুরু হয়ে যায়।
প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার
সাইক্লোবন্ড ৫৫ ইসি এর ফরমুলেশন ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস।
এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।
জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।
| ফসলের নাম | পোকার নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | হেক্টর প্রতি |
| সরিষা | এফিড | ১০ মিলি | ২০০ মিলি |
| ধান | মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং | ১০ মিলি | ২০০ মিলি |
| আলু | কাটুই পোকা | ৩০ মিলি | ৬০০ মিলি |
| তুলা | এফিড, জেসিড ও সাদা মাছি | ১২ মিলি | ২৪০ মিলি |