সাইপারমেথ্রিন ১০%
(Cypermethrin 10% EC)
জি-পার ১০ ইসি এর প্রতি ১ লিটারে ১০০ মিলি সাইপারমেথ্রিন বিদ্যমান।
এটি সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক। সাইপারমেথ্রিন হল দ্রুত কাজ করে এমন এক ধরনের কীটনাশক যা পোকামাকড়ের শরীরে লাগার সাথে সাথে অথবা তাদের পাকস্থলীতে যাওয়ার সাথে সাথে এর কার্যকারীতা শুরু হয়ে যায়।
প্যাক সাইজঃ ২৫ মিলি,৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি
জি-পার ১০ ইসি এর ফরমুলেশন ইসি, ইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট (ইসি/EC) একটি তৈলাক্ত তরল ফরমুলেশন। যা জৈব দ্রাবক যেমন বেনজিন, টলুইন ইত্যাদিতে নির্দিষ্ট পরিমাণে কীটনাশক দ্রবীভূত করে তৈরি করা হয় এবং এতে থাকে সার্ফ্যাক্ট্যান্টস।
এই কীটনাশক ব্যবহারের আগে পানির সাথে মেশানো হয়। যা তেল ফোঁটাগুলির ভিতরে কীটনাশক ধারণ করে এবং একটি তেল জলের ইমালসন স্বতঃস্ফূর্তভাবে গঠন করে।
জৈব দ্রাবকে কীটনাশক দ্রবীভূত থাকায় ব্যবহারের আগে পানির সাথে মেশানো হলেও এর কার্যকারিতা অটুট থাকে। সার্ফ্যাক্ট্যান্টস থাকায় এটি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়। এই দুইটি গুণের কারনে কৃষকদেরখরচ অনেক কমে যায়।
| ফসলের নাম | পোকার নাম | ৫ শতাংশ জমির জন্য (১০ লিটার পানিতে) | হেক্টর প্রতি |
| আম | হপার | ১০ মিলি | ২০০ মিলি |
| বেগুন/শিম | ডগা ও ফলের মাজরা পোকা | ১০ মিলি | ২০০ মিলি |
| তুলা | গুটি পোকা | ২৩ মিলি | ৪৫৪ মিলি |